রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস   ভারতের দুর্ভেদ্য বাধায় ব্রিকসে সদস্যপদ আটকালো পাকিস্তানের   রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার   জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যেভাবে!   যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের   নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!   পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু   
শরণখোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ পিএম   (ভিজিট : ৬২)

রাজধানী ঢাকা সহ সারা দেশের ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবেলায় তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচি অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর সকাল দশটায় শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। 

অনুষ্ঠানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি রেলি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে শেষ হয়। পরে উপস্থিত অতিথি বৃন্দের সমন্বয় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখার, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ রোকেয়া খানম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির। 

এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শরণখোলা প্রেসক্লাবের  সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত  শেখ মইন উদ্দিন ও উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী সরোয়ার বাদল।

সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজের আঙ্গিনা থেকে শুরু করে সবাইকে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করার আহ্বান জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]