সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: জুবায়েরের অনুসারীরা মিথ্যাচার করছেন, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের অভিযোগ   সংসদ নির্বাচনে বিএনপির ৪ প্রার্থীর পরাজয়ে দলের নেতারাই দায়ী : আইনমন্ত্রী   ঝিকরগাছা শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় সভাপতি নিয়োগের প্রতিবাদে মানববন্ধন   বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে পদে পুনরায় বহাল করায় মোটরসাইকেল শোভাযাত্রা   লিফট রেখে সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে : আইনমন্ত্রী   জাতীয়ভাবে শাহ আবদুল করিমকে স্মরণ না করার বেদনা   
পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার অভিযানে বেঁচে গেল ২০ দিনের তানিশা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম   (ভিজিট : ৮২)

ভরা পদ্মায় বিকেলের দমকা হাওয়ায় হঠাৎ উত্তাল হয়ে ওঠে নদী। এ সময় মায়ের কোলে চড়ে নৌকায় বাড়ি ফিরছিল মাত্র ২০ দিন বয়সী তানিশা। কিছুক্ষণ পরই নৌকাডুবির ঘটনায় মায়ের সঙ্গে উত্তাল নদীর পানিতে ভেসে যায় শিশুটিও। পরে ভারতীয় জলসীমায় তানিশাসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী থেকে জোহরপুর-টেক যাওয়ার পথে পদ্মা নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে। নৌকাটিতে তানিশাসহ ১২ জন ছিলেন। তানিশার মা তানিয়া খাতুন জানান তাদের নৌকা ডুবে গেলে তিনি জীবন বাজী রেখে তার সন্তান কে শক্ত করে ধরে রেখে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে  বাঁচানোর চেষ্টা করেন এবং সফল হোন।  

তানিশা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর গ্রামের মো. সোহেল ও তানিয়া খাতুন দম্পতির মেয়ে।

উদ্ধারের সময় ভারতীয় অংশে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার তারানগর এলাকার বাসিন্দা শ্যামলাল মণ্ডল। রাতে তিনি জানান, বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। তখন ২০ দিনের শিশু তানিশা অনেকটা নিস্তেজ হয়ে পড়েছিল। পরে বিএসএফ সদস্যরা দ্রুত তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে সুস্থ বলে নিশ্চিত করা হয়।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশির সঙ্গে তানিশাও সুস্থ অবস্থায় দেশে ফিরেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]