মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে    ভাইয়ের লোক, পকেটের লোক, মাই ম্যান সংস্কৃতির দিন শেষ: আইনমন্ত্রী   বিদেশে অর্থ, সম্পদ বা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : আসিফ মাহমুদ   তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার   ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে সিডিএমএস যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের   রিহ্যাব সভাপতি আলী আফজাল ঋণ খেলাপি হওয়ায় প্রধান পদ শূন্য ঘোষণা   ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় বহাল   
মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ, স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ১২১)

পার্বতীপুরে পেট্রোবাংলার মালিকানাধীন প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল)এর খনি এলাকা থেকে পানি অপসারণের জন্য নির্মিত উন্মুক্ত ড্রেনেজ চ্যানেল নিয়ে চরম উদ্বেগে পড়েছেন আশপাশের গ্রামের বাসিন্দারা।

জনবসতিপূর্ণ এলাকা ও চলাচলের রাস্তার পাশ দিয়ে ড্রেনেজ চ্যানেলটি চলে গেলেও অনেক অংশে কোনো ঢাকনা বা কংক্রিটের স্লাব না থাকায় শিশু,পথচারী ও গৃহপালিত পশুর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।ইতিমধ্যেই উক্ত ড্রেনে একটি ছাগলের বাচ্চা ও গাভীর বাছুর পড়ে মৃত্যুবরণ করেছে।

স্থানীয়দের ভাষ্য,খনি এলাকার পানি ব্যবস্থাপনার অংশ হিসেবে নির্মিত এই ড্রেনেজ চ্যানেলের মাধ্যমে পানি পরিশোধন বা থিতানো প্রক্রিয়ার পর গিলনাই নদীর দিকে নিষ্কাশন করা হয়।পানি নিষ্কাশনের প্রয়োজনীয়তা নিয়ে তাদের আপত্তি নেই।তবে লোকালয়ের পাশ দিয়ে যাওয়া অংশ উন্মুক্ত থাকায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।বিশেষ করে শিশুদের নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,জনবসতি ও চলাচলের পথের কাছাকাছি ড্রেনেজ চ্যানেলের কিছু অংশ খোলা রয়েছে।চ্যানেলটি গভীর হওয়ায় অসাবধানতাবশত কেউ পড়ে গেলে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।আশপাশে শিশুদের চলাচল ও খেলাধুলা থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা খনির কার্যক্রম বন্ধ করতে চাই না। জাতীয় সম্পদ উত্তোলনের পাশাপাশি পরিবেশ সম্মতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থাও আমরা চাই।কিন্তু আমাদের বাড়ি-ঘর ও চলাচলের রাস্তার পাশে ড্রেনটি খোলা থাকায় সন্তানদের নিরাপত্তা নিয়ে সব সময় চিন্তায় থাকতে হয়।”

তাঁদের দাবি, লোকালয় সংলগ্ন অংশে ড্রেনেজ চ্যানেলের ওপর কংক্রিটের স্লাব বা নিরাপদ ঢাকনা স্থাপন করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।এতে পানি নিষ্কাশনের কার্যক্রমও স্বাভাবিক থাকবে এবং একই সঙ্গে পথচারী,শিশু ও গৃহপালিত পশুর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

স্থানীয়দের আরও দাবি, জনবসতিপূর্ণ এলাকার যে অংশ দিয়ে ড্রেনেজ চ্যানেলটি গেছে,সেখানে ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।প্রয়োজনে সংশ্লিষ্ট প্রকৌশলী ও পরিবেশ বিশেষজ্ঞদের মাধ্যমে পুরো চ্যানেল পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধান করা যেতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে উদ্বেগ থাকলেও দৃশ্যমানভাবে আজ পর্যন্ত কোন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি।কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের প্রত্যাশা, এমজিএমসিএল কর্তৃপক্ষ বিষয়টি জননিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং লোকালয়সংলগ্ন ড্রেনেজ চ্যানেলের ওপর প্রয়োজনীয় কংক্রিটের স্লাব বা ঢাকনা স্থাপনের উদ্যোগ নেবে।

জননিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এমজিএমসিএল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে খনিটির জিএম এর সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, অচিরেই এই সমস্যার সমাধান করা হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]