মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে    ভাইয়ের লোক, পকেটের লোক, মাই ম্যান সংস্কৃতির দিন শেষ: আইনমন্ত্রী   বিদেশে অর্থ, সম্পদ বা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : আসিফ মাহমুদ   তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার   ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে সিডিএমএস যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের   রিহ্যাব সভাপতি আলী আফজাল ঋণ খেলাপি হওয়ায় প্রধান পদ শূন্য ঘোষণা   ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় বহাল   
বিদেশে অর্থ, সম্পদ বা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : আসিফ মাহমুদ
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ এএম   (ভিজিট : ১৪)

বিদেশে নিজের কোনো অর্থ, সম্পদ বা বিনিয়োগ দূরের কথা, ধূলিকণাও থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাশাপাশি যা শাস্তি দেওয়া হবে, তা মাথা পেতে নেবেন বলেও জানান তিনি।

১৪ সেপ্টেম্বর সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, ‘দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ/ব্যাংকে রাখা, ভিলা, জমি তো দূরের কথা একটা ধূলিকণারও প্রমাণ দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেব। আর যা শাস্তি হবে মাথা পেতে নেব।’


বিদেশে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্পদের তথ্য বের করার সক্ষমতা সরকারের রয়েছে বলেও মনে করেন তিনি। তার মতে, ‘দেশের বাইরে পলিটিশিয়ান, ব্যবসায়ীদের সম্পত্তি অনেক অনুসন্ধানী সাংবাদিক-সরকার এর আগে বের করেছে। সরকারের এই ক্যাপাসিটি আছে, এইটা কোনো রকেট সাইন্স না।’

নিজের বিরুদ্ধে অভিযোগের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হইলে আপনারা এআই দিয়ে বানানো ভুঁইফোঁড় আজকের কণ্ঠের ৭ মাস আগের ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে অনুসন্ধান করতে পারেন?’ 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]