শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: পুলিশ-সন্ত্রাসী যোগসাজশের অভিযোগ, খেসারত দিচ্ছে জনগণ: হুইপ বকুল   ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯/১০ মার্চ   দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড়, প্রকাশ রাজ-অনুরাগ কাশ্যপসহ তারকাদের ক্ষোভ   পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ প্রদেশে, বন্ধ বিমান চলাচল   দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক   এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার ভাবনা সরকারের   ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরাতে বছরে ৬০ হাজার কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক   
পুলিশ-সন্ত্রাসী যোগসাজশের অভিযোগ, খেসারত দিচ্ছে জনগণ: হুইপ বকুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ৪৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন করছেন না, নাকি সন্ত্রাসীদের সঙ্গে কোনো না কোনোভাবে আপস করছেন—এমন প্রশ্ন তুলেছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

তিনি বলেন, “পুলিশ সদস্যরা স্বেচ্ছায় এমনটা করছেন, নাকি ভয়ের কারণে—সেটা যাই হোক না কেন, এর খেসারত দিতে হচ্ছে জনগণকে।”

বুধবার (৭ অক্টোবর) নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ফ্যাসিস্ট শাসনামলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা কোনো না কোনোভাবে বিএনপিতে প্রবেশের চেষ্টা করছেন। এ ক্ষেত্রে দলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ এ ধরনের ব্যক্তিদের সুযোগ দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রকিবুল ইসলাম বকুল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা সদস্যদের অবহেলাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে আনতে হবে। তাঁর অভিযোগ, ফ্যাসিস্ট শাসনামলে প্রশাসনে অনেক দলীয় ব্যক্তি প্রবেশ করেছেন, যাঁদের অনেকে বিভিন্ন ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মানছেন না।

খুলনা অঞ্চলের অর্থনৈতিক দুরবস্থাকে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে হুইপ বলেন, এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ কম থাকায় অনেক তরুণ হতাশা থেকে মাদক ও সন্ত্রাসের দিকে ঝুঁকছেন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে অপরাধ দ্রুত কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী বিভিন্ন সভায় তাঁরা বিষয়টি বারবার তুলে ধরছেন এবং পুলিশ সদস্যদেরও উৎসাহিত করছেন। তাঁর ভাষ্য, পুলিশ বাহিনীও অতীতে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। তাদের আগের অবস্থানে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রেরণা দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করা গেলে পরিস্থিতির উন্নতি হবে।

খুলনা অঞ্চলের পরিস্থিতি অন্য এলাকার তুলনায় কিছুটা ভিন্ন উল্লেখ করে বকুল বলেন, অতীতেও এ অঞ্চলে অপরাধের পেছনে বিভিন্ন বিষয় কাজ করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সচেতন ও সক্রিয় থাকার পাশাপাশি পারস্পরিক ঐক্য বজায় রাখতে হবে।

তিনি বলেন, “আমরা যদি সন্ত্রাসীদের প্রশ্রয় না দিই এবং পুলিশ বাহিনী আমাদের পূর্ণ সহযোগিতা করে, তাহলে আমার বিশ্বাস, সন্ত্রাসী বাহিনীগুলোকে দ্রুত এ অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা সম্ভব হবে।”









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]