প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৪৯ পিএম (ভিজিট : ৭৪)

সংগৃহীত ছবি
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ‘চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলনে’ অংশ নিয়ে তিনি এ কথা জানান।
মাহাদী আমিন বলেন, এসএসসির ফলাফলই জীবনের সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত মাপকাঠি নয়। এ বছর পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় কাউকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে, কাউকে ব্যবসা শুরুর জন্য ঋণ সহায়তা দেওয়া হবে। আবার আগ্রহী শিক্ষার্থীদের তৃতীয় ভাষায় দক্ষ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।
তবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে চায়, তাদের জন্য সেই সুযোগও উন্মুক্ত থাকবে বলে জানান মাহাদী আমিন।