শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: পুলিশ-সন্ত্রাসী যোগসাজশের অভিযোগ, খেসারত দিচ্ছে জনগণ: হুইপ বকুল   ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯/১০ মার্চ   দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড়, প্রকাশ রাজ-অনুরাগ কাশ্যপসহ তারকাদের ক্ষোভ   পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ প্রদেশে, বন্ধ বিমান চলাচল   দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক   এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার ভাবনা সরকারের   ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরাতে বছরে ৬০ হাজার কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক   
রবীন্দ্রনাথসহ পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের গ্রাফিতিতে কালি, জুলাইযোদ্ধা আয়াসসহ আটক ৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৮১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের গ্রাফিতিতে কালি দেওয়ার অভিযোগে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি ও জুলাইযোদ্ধা আ ন ম আয়াসসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনে থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার। তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁরা বর্তমানে থানায় রয়েছেন।

এর আগে শিল্পকলা একাডেমি-সংলগ্ন দেয়ালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি আঁকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। দেয়ালচিত্রে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের তিনজন সাহিত্যিক ও চলচ্চিত্রকারের ছবিও স্থান পায়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, তালিকায় বাংলাদেশের আরও বিশিষ্ট ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা যেত কি না। একই ধরনের দেয়ালচিত্র পশ্চিমবঙ্গে আঁকা হলে সেখানে বাংলাদেশের গুণী ব্যক্তিদের স্থান দেওয়া হতো কি না, তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।

এ ছাড়া দেয়ালচিত্রে নারী ব্যক্তিত্বদের অনুপস্থিতি নিয়েও সমালোচনা দেখা যায়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]