শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: পুলিশ-সন্ত্রাসী যোগসাজশের অভিযোগ, খেসারত দিচ্ছে জনগণ: হুইপ বকুল   ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯/১০ মার্চ   দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড়, প্রকাশ রাজ-অনুরাগ কাশ্যপসহ তারকাদের ক্ষোভ   পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ প্রদেশে, বন্ধ বিমান চলাচল   দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক   এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার ভাবনা সরকারের   ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরাতে বছরে ৬০ হাজার কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক   
‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক’: চিফ হুইপ নূরুল ইসলাম মনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম   (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় অটোরিকশার বেপরোয়া চলাচল বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে আবির্ভূত হয়েছে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব বলেও ইঙ্গিত দেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে চিফ হুইপ বলেন, তাঁরা বিভিন্ন সময় অশালীন বক্তব্য দিচ্ছেন। ৫ তারিখের পর থেকে এ ধরনের বক্তব্য শুনতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনকে এ ধরনের অশালীনতা থেকে বেরিয়ে আসতে হবে।

সরকার গঠনের মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি নিয়েও সমালোচনা করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখন অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। প্রতিবারই বিএনপি সেই সংকট থেকে দেশকে টেনে তুলেছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন চিফ হুইপ।

দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে নূরুল ইসলাম মনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায় বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় দেশে দুই বছর হামের টিকা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি। টিকাদানে ঘাটতির কারণে বর্তমান সরকারকে এর মাশুল দিতে হচ্ছে বলে মন্তব্য করেন চিফ হুইপ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]