রবিবার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ    ৪ দামস্তরের আড়ালে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক   আত্রাইয়ে ৩৫৯ কিলোমিটার সড়কের ১৩৩ কিলোমিটারই কাঁচা!   খুলনায় লায়ন্স ক্লাব অব পায়গ্রাম কসবার উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন   ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি, পাশে থাকার বার্তা   সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের   সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক   
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম   (ভিজিট : ৬১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১০ অক্টোবর) রাতে দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় তারেক রহমান বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে তিনি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তার লেখনী বরাবরই গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার ছিল।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক আমির খসরু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণের পর গত এক সপ্তাহ ধরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]