প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৩:২৩ পিএম (ভিজিট : ১৭)

উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি'র অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়েছে। ‘পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়।
যশোর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের আয়োজনে এবং ঝিকরগাছা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাস্তবায়নে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সম্পা পারভীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষীকা আমিনা খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি দলপতি এবং ভিডিপি সদস্যগণ।
কর্মসূচিতে আনসার ও ভিডিপি কার্যালয় থেকে সরবরাহকৃত ৬০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ সরকারি সড়কসহ বিভিন্ন স্থান সমূহে রোপণ করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সম্পা পারভীন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ভিডিপি সদস্যদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। যাতে গাছগুলো বেড়ে উঠে পরিবেশ ও জনকল্যাণে দীর্ঘমেয়াদি অবদান রাখতে পারে।