সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি   ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহরে থাকবে ২০০টির বেশি উড়োজাহাজ: বিমানমন্ত্রী   জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী   সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ   শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার   ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান   যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৯   
বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ, ফিরছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ১৮৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকালে ভারতের কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল সোয়া ৭টায় কলকাতার রুবি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রোটন।

উপ-হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ আগস্ট ভারতের হরিদাসপুর স্থলবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করেছিলেন তিনি। বন্দরটি বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত।

রোটনের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় অনুমতিপত্র ইস্যু করেছে। মরদেহ বিমানে অথবা সড়কপথে দেশে আনা যাবে বলে ওই নথিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাঁর আত্মীয় সোহানুর রহমানের কাছে মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপ-হাইকমিশন।

তবে রোটনের মরদেহ কবে বাংলাদেশে আনা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতিতে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন রোটন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিক ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]