সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি   ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহরে থাকবে ২০০টির বেশি উড়োজাহাজ: বিমানমন্ত্রী   জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী   সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ   শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার   ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান   যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৯   
দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ধরপাকড়, ৭ হাজারের বেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ৮১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজারের বেশি বিক্ষোভকারী ও বিরোধী দলের নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে বিক্ষোভ চলাকালে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। *দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার* প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পৃথক এফআইআর দায়েরের প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ।

ভোটার তালিকায় অনিয়ম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে যন্তর মন্তরে সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি। তবে কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বিক্ষোভকারীদের সমাবেশস্থলে পৌঁছানো ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

এ সময় বিভিন্ন স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া এবং উত্তেজনার ঘটনা ঘটে।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াদিল্লি এলাকাকে কয়েকটি জোনে ভাগ করা হয়। আটক ব্যক্তিদের রাখার জন্য তিনটি স্টেডিয়ামকে অস্থায়ী আটককেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ ছাড়া কনট প্লেস ও টলস্টয় রোডসহ রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং ব্যারিকেড ভাঙার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]