সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি   ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহরে থাকবে ২০০টির বেশি উড়োজাহাজ: বিমানমন্ত্রী   জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী   সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ   শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার   ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান   যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৯   
সৌদির কিং ফাহাদ বিমানবন্দরের কাছে প্রজেক্টাইল পতন, রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৮২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে একটি প্রজেক্টাইল এসে পড়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন হুতিবিরোধী জোট।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরের কাছাকাছি এলাকায় প্রজেক্টাইলটি পতিত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিস্ফোরণ ঘটে এবং এতে বহু মানুষ আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরে আঘাত হানে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর বিমানবন্দরের কয়েকটি এলাকা থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে পৌঁছায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চলতি সপ্তাহে রিয়াদের বিমানবন্দরকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। রিয়াদকে বৈশ্বিক ভ্রমণ ও ব্যবসার কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাঁর। এসব হামলার কারণে আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ব্যাহত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]