রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান   ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:২০ এএম   (ভিজিট : ৯০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান এবং নবায়নসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সার্কুলারে অনুমোদিত ডিলার (এডি), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার (এজিডি) এবং স্বর্ণ আকরিক ও ডোরে আমদানিকারকদের লাইসেন্সসংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জারি করা সার্কুলারটির মূল উদ্দেশ্য হলো, প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদসহ বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনাগুলো একটি নথিতে সংকলন করা। এর ফলে লাইসেন্স প্রদান, নবায়ন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। একই সঙ্গে এর আওতাভুক্ত বিষয়ে আগের নির্দেশনাগুলো সংশ্লিষ্ট ক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে।

ছয়টি অংশে সাজানো সার্কুলারটিতে লাইসেন্স প্রদান ও নবায়ন, বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি, অর্থপাচার প্রতিরোধ (এএমএল) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) সংক্রান্ত বিধান, প্রতিবেদন দাখিল এবং লাইসেন্সধারী প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

নতুন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে অনুমোদিত ডিলাররা গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের আবেদন প্রক্রিয়াকরণ করে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারবেন। এতে সংশ্লিষ্ট লাইসেন্সের আবেদন প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যাংক-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, বিভিন্ন সময়ে জারি করা ছড়িয়ে-ছিটিয়ে থাকা সার্কুলার ও নির্দেশনা এক নথিতে সংকলিত হওয়ায় সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে ধারণা পাওয়া সহজ হবে। পাশাপাশি ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স প্রদান, নবায়ন এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় সমন্বিত সার্কুলারটি কার্যকর নির্দেশিকা হিসেবে ভূমিকা রাখবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]