বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক   রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি   সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া   গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম নিয়ে তিন দিনের চলচ্চিত্র উৎসব   লোহাগড়ার কৃতী চিকিৎসক ডা. শাহ ফয়েজ আলম আর নেই   শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির   হেগসেথের অভিশংসন উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা   
নভেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার, প্রবৃদ্ধি ৩১.৬০ শতাংশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ এএম   (ভিজিট : ১০৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে সোমবার (৯ নভেম্বর) একদিনেই এসেছে ১৫ কোটি ৩০ লাখ ডলার বা ১ হাজার ৮৯৭ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের নভেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত) প্রথম চার মাসের বেশি সময়ে দেশে মোট ১ হাজার ২৭৪ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১ হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৬০ শতাংশ।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]