মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: সুন্দরবনের পর্যটন স্পটে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম   ৩০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ   ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ    ‘আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান’   ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড   রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী   বিরামপুরের গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী   
হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ৩৩১)

হলিক্রস কলেজে আজ সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬। দেশের বিভিন্ন স্বনামধন্য প্রায় ২৫টি কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

ফেস্টিভ্যালটিতে বিজনেস শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন নিশ্চিত করতে টিভিসি সেমিনার, ওয়াল ম্যাগাজিন এবং বিভিন্ন বিজনেস থিমভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং কর্পোরেট দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পক্ষে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার মোঃ মাসুদুর রহমান এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এজিএম মোঃ করিমুল আরাফাত।

এছাড়াও উপস্থিত ছিলেন হলিক্রস কলেজের সম্মানিত অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ, সিএসি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক, সেক্রেটারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

হলিক্রস কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন গুণীজনের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে। এবারের ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর ছিল “মোনালিসা” স্যানিটারি ন্যাপকিন, যা সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের একটি পণ্য।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের “ক্যাম্পাস টু কর্পোরেট” যাত্রাকে আরও সহজ ও গতিশীল করবে এবং ভবিষ্যতের ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]