মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সঞ্চিয়া বিনতে আলীর নেতৃত্বে কৃষি ব্যাংকে দৃশ্যমান পরিবর্তনের ধারা   যশোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান আর নেই   ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি   এক টাকার মাস্টার লুৎফুর রহমানকে অবসরভাতা দেবে সরকার   কোরআনের স্পর্শে শিশুদের চিন্তা ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তন   চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের কঠোর নির্দেশনা   গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী   
ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৫১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে আপিল করেছে প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

গত বছরের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে মামলার তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। ওই বছরের ১১ সেপ্টেম্বর প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে সেদিনই তা আমলে নেন ট্রাইব্যুনাল। ২ নভেম্বর অভিযোগ গঠন করা হয় এবং ৩০ নভেম্বর শুরু হয় সূচনা বক্তব্য।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশনের ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন। অন্যদিকে আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন দুজন। চলতি বছরের ১৩ এপ্রিল মামলার যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষে ১৩ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

হাসানুল হক ইনু এ মামলার একমাত্র আসামি। তিনি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]