খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম (ভিজিট : ২৪)

সংগৃহীত ছবি
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আসরের উদ্বোধন করেন।
এর আগে মোংলা বন্দর থেকে বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউসে পৌঁছান তিনি।