সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের রাজনীতি কি সত্যিই বদলেছে? গণতন্ত্রের ভাষণ, ক্ষমতার বাস্তবতা ও জনগণের প্রত্যাশা   শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী   শেনজেনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত   আর্থিক সংকটে অনন্ত জলিল, একের পর এক বন্ধ হচ্ছে কারখানা   ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী   কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম: স্পিকার   আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ   
আখেরি মোনাজাতে শেষ হলো দিনাজপুরের তিন দিনের জেলা ইজতেমা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম   (ভিজিট : ১৮৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে দিনাজপুরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। রোববার (৮ নভেম্বর) মোনাজাতে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরের গোর-এ-শহীদ বড়ময়দান পরিণত হয় বিশাল জনসমুদ্রে।

এদিন বেলা ১১টা ৫৭ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত শেষ হয় দুপুর ১২টা ১৯ মিনিটে। ২২ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলিগ জামাতের শূরা সদস্য হজরত মাওলানা মনির বিন ইউসুফ।

মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের জন্য বিশেষ দোয়া করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা।

সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হতে থাকেন। বেলা ১০টার মধ্যে মূল প্যান্ডেল ছাড়িয়ে আশপাশের সড়ক, বাসাবাড়ি, অফিস, ঈদগাহ মাঠ ও শিশু পার্ক এলাকায় ছড়িয়ে পড়ে মুসল্লিদের উপস্থিতি। একপর্যায়ে পুরো বড়ময়দান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

আখেরি মোনাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী, নারী ও শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনেক ব্যবসায়ীও দোকানপাট বন্ধ রেখে মোনাজাতে শরিক হন। আয়োজক ও সাধারণ মুসল্লিদের দাবি, এতে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল।

এদিকে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় পর্যাপ্ত ব্যবস্থা। মাঠের চারপাশে পুলিশ, সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, দিনাজপুরে তাবলিগ জামাতের এটি পঞ্চম জেলা ইজতেমা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]