প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম (ভিজিট : ৩৯)

সংগৃহীত ছবি
আপিলের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো আইনি পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’-এর ৬ ও ৭ অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট পরিস্থিতিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে পাসপোর্ট ইস্যু করা যায় না।
তিনি আরও জানান, পাসপোর্ট আইনের ৭ অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ কিংবা বাতিল করার বিধান রয়েছে।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের আওতাভুক্ত হওয়ায় সরকার তার পাসপোর্ট বাতিল করেছে।
তিনি আরও বলেন, পাসপোর্ট আইনের সংশ্লিষ্ট ধারাগুলো সমন্বিতভাবে বিবেচনা করলে স্পষ্ট হয়, দণ্ডপ্রাপ্ত হওয়ায় শেখ হাসিনার নামে নতুন করে পাসপোর্ট ইস্যু করার আইনগত এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।