সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের রাজনীতি কি সত্যিই বদলেছে? গণতন্ত্রের ভাষণ, ক্ষমতার বাস্তবতা ও জনগণের প্রত্যাশা   শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী   শেনজেনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত   আর্থিক সংকটে অনন্ত জলিল, একের পর এক বন্ধ হচ্ছে কারখানা   ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী   কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম: স্পিকার   আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ   
ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সাংবাদিকদের মধ্যমা আঙুল দেখিয়ে অনুষ্ঠান ছাড়লেন পরীমনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ এএম   (ভিজিট : ১৩৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর একটি ফ্যাশন শোতে সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঢালিউড চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন এই অভিনেত্রী। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি।

রোববার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ করে উপস্থিত সাংবাদিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে সাংবাদিকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন অভিনেত্রী।

এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে তাঁর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি।

ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরীমনির এমন আচরণ এবং সাংবাদিকদের স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এদিকে, ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে ফ্যাশন শোতে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।

উল্লেখ্য, এর আগে রাজধানীর গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তাঁর গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেছিলেন উপস্থিত সাংবাদিকরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তাঁর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]