রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’   বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ পরিবর্তন, আশরাফুলের জায়গায় সালাহউদ্দিন   সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা   জাঁকজমক নয়, শিউলি ফুলের স্নিগ্ধতায় পরীমণির জন্মদিন উদযাপন   আজ জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য   মক্কা-মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ সৌদির, ‘মিথ্যাচার’ বলছে হুথিরা   দীর্ঘ ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট, বিচারকাজ শুরু দুপুরে   
জাঁকজমক নয়, শিউলি ফুলের স্নিগ্ধতায় পরীমণির জন্মদিন উদযাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ এএম   (ভিজিট : ৫৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন মানেই একসময় ছিল চোখধাঁধানো আয়োজন, আভিজাত্যপূর্ণ সাজসজ্জা আর তারকাদের মিলনমেলা। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই উদযাপনের ধরন। এবার কোনো জাঁকজমক নয়, শরতের শিউলি ফুলের স্নিগ্ধতায় জীবনের বিশেষ দিনটি উদযাপন করেছেন তিনি। আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।

শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমণির জন্মদিন। এবারের আয়োজনের মূল ভাবনা ছিল শরতের শিউলি ফুল। ফুলটির কোমলতা ও প্রকৃতির সৌন্দর্যকে কেন্দ্র করেই সাজানো হয় অনুষ্ঠানস্থল। জন্মদিনের পোশাকেও সেই ভাবনার ছাপ রেখেছেন এই অভিনেত্রী।

পরীমণি জানান, অক্টোবর মাস এলেই সবার আগে তাঁর মনে পড়ে শিউলি ফুলের কথা। সেই ভালো লাগা থেকেই জন্মদিনের আয়োজনের আবহ তৈরিতে এই ফুলকে বেছে নিয়েছেন তিনি।

তবে শিউলি ফুল দিয়ে সাজসজ্জা করা সহজ ছিল না। ফুলটি চার-পাঁচ ঘণ্টার বেশি সতেজ রাখা কঠিন উল্লেখ করে পরীমণি বলেন, শিউলি ফুলকে কেন্দ্র করেই সব পরিকল্পনা সাজিয়েছিলেন তিনি। এ জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেকগুলো শিউলি ফুল আনার অনুরোধও জানিয়েছিলেন।

ফুল সংগ্রহের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, তাঁর এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছিলেন। কিন্তু ফুল দ্রুত মলিন হয়ে যাওয়ায় পুরো অনুষ্ঠানস্থল সাজানো সম্ভব হয়নি। পরে সংগৃহীত ফুলগুলো অনুষ্ঠানস্থলের সিঁড়িতে বিছিয়ে রাখা হয়।

পরীমণির ইচ্ছা ছিল পুরো জায়গাটিকে শিউলি ফুলের বাগানে পরিণত করার। বাস্তবতার কারণে তা সম্ভব না হওয়ায় নিজেই শিউলি ফুলের মতো করে সেজেছিলেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর থেকে পরীমণির জীবন ও জন্মদিন উদযাপনে পরিবর্তন এসেছে। আগের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে এখন কাছের মানুষদের সঙ্গে একান্তে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

জন্মদিনের প্রথম প্রহর দুই সন্তান পুণ্য ও প্রিয়মের স্নেহ-ভালোবাসায় কাটিয়েছেন পরীমণি। আড়ম্বরহীন এই আয়োজনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে সন্তানদের সঙ্গে জীবনের নতুন একটি বছরকে স্বাগত জানান এই অভিনেত্রী।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]