প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৮ এএম (ভিজিট : ৫২)

সংগৃহীত ছবি
বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রবিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় ২০৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৭ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিংয়ের অবস্থান দ্বিতীয়। এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে ভারতের মুম্বাই রয়েছে চতুর্থ স্থানে এবং ১৫৮ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি রয়েছে পঞ্চম স্থানে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
অন্যদিকে, সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।