শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় সিরাত মাহফিল (সা:)অনুষ্ঠিত   টাঙ্গাইলে নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা মাথাচাড়া দিচ্ছে!   রাজধানী গৌড়ের সোনা মসজিদ সুলতানী স্থাপত্যের নিদর্শন   ক্রীড়া ও ব্যবসা অঙ্গনে পরিচিত মুখ হাবিব উল্লাহ ডনকে জন্মদিনের শুভেচ্ছা   তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক   বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই   জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে   
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’প্রকাশ্যে প্রথম পোস্টার, মুক্তি আগামী ঈদুল আজহায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:৫১ পিএম   (ভিজিট : ১১৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত এই নির্মাতার নতুন সিনেমার নাম ‘মহব্বত’। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির নাম ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে প্রথম পোস্টার। এতে প্রেমের আবহের সঙ্গে উঠে এসেছে অ্যাকশন ও রহস্যের ইঙ্গিত।

প্রকাশিত পোস্টারে কালো পোশাকে এক পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁর পরনে কালো লম্বা কোট এবং হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র। পাশে সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন এক নারী, যার সঙ্গে উড়ছে লাল ওড়না।

পোস্টারের চারপাশে ছড়িয়ে রয়েছে গুলির খোসা ও রক্তের ছাপ। এক পাশে দেখা গেছে রক্তমাখা একটি গাড়ির অংশও। সব মিলিয়ে পোস্টারটি সিনেমার গল্পে ভালোবাসার পাশাপাশি সংঘাত ও রহস্যের আভাস দিচ্ছে।

তবে পোস্টারে থাকা নারী চরিত্রের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা-ও জানানো হয়নি। ফলে সিনেমাটির নায়িকা কে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় একজন গায়কের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। নতুন সিনেমা ‘মহব্বত’-এ তাঁকে প্রেম ও অ্যাকশনের সমন্বয়ে ভিন্নধর্মী চরিত্রে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। দুই বছরেরও বেশি সময় পর হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সঙ্গে নতুন সিনেমায় কাজ করছেন শাকিব খান। এর আগে এই নির্মাতা-প্রযোজক জুটির ‘প্রিয়তমা’ সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

সিনেমাটির নাম ও পোস্টার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনও কখনও ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনও এটি প্রতিজ্ঞা আর কখনও এক লড়াই। “মহব্বত”—এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’

পোস্টার প্রকাশের সঙ্গে সিনেমাটির মুক্তির সময়ও জানানো হয়েছে। আগামী বছর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান অভিনীত ‘মহব্বত’।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]