সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের রাজনীতি কি সত্যিই বদলেছে? গণতন্ত্রের ভাষণ, ক্ষমতার বাস্তবতা ও জনগণের প্রত্যাশা   শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী   শেনজেনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত   আর্থিক সংকটে অনন্ত জলিল, একের পর এক বন্ধ হচ্ছে কারখানা   ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী   কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম: স্পিকার   আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ   
লর্ডস থেকে সিলেট, ২১ বছরের ক্যারিয়ারে মুশফিকের ঐতিহাসিক মাইলফলক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৫৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লর্ডসে টেস্ট অভিষেকের পর পেরিয়ে গেছে ২১ বছর। দীর্ঘ এই পথচলায় বাংলাদেশের ক্রিকেটকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। এবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন অভিজ্ঞ এই ব্যাটার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জোমেল ওয়ারিক্যানের বলে এক রান নিয়ে এই কীর্তি গড়েন মুশফিক। নিজের ১০৭তম টেস্টের ১৯৭তম ইনিংসে এসে এই মাইলফলক স্পর্শ করেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

২০০৫ সালে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের ৪১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল মুশফিকের। এরপর দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে খেলেছেন সর্বোচ্চ ১০৭টি টেস্ট। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। এবার ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করে দেশের ক্রিকেটে নিজের অবস্থান আরও অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এই অভিজ্ঞ ব্যাটার।

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় মুশফিকের পর রয়েছেন মুমিনুল হক। ৮২ টেস্টের ১৫২ ইনিংসে তার সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। ৫ হাজার ১৩৪ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

অন্যদিকে, টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডটি ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের দখলে। ২০০ টেস্টের ৩২৯ ইনিংসে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]