শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট, টেস্ট ইতিহাসে অনন্য রেকর্ড হাসান মাহমুদের   এআই দিয়ে ভুয়া ভিডিও ও কণ্ঠ নকল করা ইসলামে নিষিদ্ধ: মসজিদুল হারামের ইমাম   কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম   ইরানের নতুন প্রস্তাবের মধ্যে কাতারের আমিরকে ট্রাম্পের ফোন   রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন   বিমানবন্দরে নেমেই আর্তনাদ, জানালেন নিঃস্ব হওয়ার গল্প   ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ : প্রধানমন্ত্রী তারেক রহমান   
শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা ভালো আইনজীবী হওয়ার পথে বাধা: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৫৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী প্রজন্ম সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তরুণ প্রজন্মের হাত ধরে দেশ ও সমাজের অগ্রযাত্রার পথ হবে আরও মসৃণ ও প্রগতিশীল।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা (ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬)’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তরুণ আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনায় না নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে আইনি লড়াই করতে হবে।

তিনি বলেন, আইন পেশায় দ্রুত অর্থ উপার্জনের শর্টকাট খুঁজলে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়। একজন দক্ষ আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হওয়ার পাশাপাশি পেশাগত নিষ্ঠা থাকতে হবে।

আদালতে দায়িত্ব পালনের সময় শুধু মক্কেলের দেওয়া ফি বা অর্থের বিষয়টি গুরুত্ব না দেওয়ার পরামর্শ দেন তিনি। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে আদালতে দাঁড়ানোই একজন প্রকৃত আইনজীবীর দায়িত্ব বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।

আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, সব সময় অর্থের বিনিময়েই আইনি সেবা দিতে হবে, এমন নয়। প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে বিনামূল্যে মামলা পরিচালনা করতে হবে এবং লিগ্যাল এইডের মাধ্যমে তাদের আইনি সহায়তা দিতে হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]