বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
সব বাধা পেরিয়ে ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ৯৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান, বিশ্বজিৎ দাস ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, এসব মামলার বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে পর্যায়ক্রমে শুনানি শুরু হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিবৃতিতে তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার অঙ্গীকার করেছে, যত বাধা-বিপত্তিই আসুক না কেন, ন্যায়বিচারের পথ থেকে সরে আসবে না।

গত ১৬-১৭ বছরে যারা নিখোঁজ হয়েছেন, প্রাণ হারিয়েছেন, গুমের শিকার হয়েছেন, রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন কিংবা মানবতাবিরোধী অপরাধের ভুক্তভোগী হয়েছেন, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় দল পাঠানো হবে বলেও জানান আইনমন্ত্রী।

এ ছাড়া শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]