শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিবের বারী সিদ্দিকী পদক অর্জন   বিশ্বমানের হোস্টিং এলিভেটর নিয়ে বেলিয়া এক্সপোতে সিগমা লিফট কোম্পানি লিমিটেড   সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর, স্ত্রী রুকমীলার ১০ বছর কারাদণ্ড   জাতিসংঘ সংস্কার নিয়ে আলোচনা করতে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের   পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজার যুবদলের মিছিল-সমাবেশ   গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে আগুন-ভাঙচুর   ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না: রিজভী   
পদ্মা সেতুতে স্বাভাবিক যান চলাচল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১২১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি উপেক্ষা করে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম। সেতুর উভয় প্রান্তের টোল প্লাজা দিয়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকায় এমন চিত্র দেখা গেছে। এ সময় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও নিয়মিত বিরতিতে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন সেতু পারাপার হয়েছে।

পুলিশ ও পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৪ হাজার ৭৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭১ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।

এর মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী ১ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২৬ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে জাজিরামুখী ২ হাজার ৯৬২টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায়ের পরিমাণ ৪৪ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সেতুর যান চলাচল ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। তবে কর্মসূচির কারণে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে পারাপার হচ্ছে।

এদিকে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কে টানা দুই দিন ধরে তাঁরা অবস্থান করছেন। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে সড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সতর্ক পাহারা দিচ্ছেন নেতাকর্মীরা।

এ বিষয়ে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে লকডাউন কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিয়মিতভাবে টোল আদায় ও যানবাহন পারাপারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেতুর সার্বিক পরিস্থিতি কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সেতু ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত যান চলাচলে কোনো বাধা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]