শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিবের বারী সিদ্দিকী পদক অর্জন   বিশ্বমানের হোস্টিং এলিভেটর নিয়ে বেলিয়া এক্সপোতে সিগমা লিফট কোম্পানি লিমিটেড   সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর, স্ত্রী রুকমীলার ১০ বছর কারাদণ্ড   জাতিসংঘ সংস্কার নিয়ে আলোচনা করতে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের   পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজার যুবদলের মিছিল-সমাবেশ   গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে আগুন-ভাঙচুর   ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না: রিজভী   
জাতিসংঘ সংস্কার নিয়ে আলোচনা করতে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ১০০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, জাতিসংঘের সংস্কার কার্যক্রম সম্পর্কে জানতে এবং এ বিষয়ে আলোচনা করতেই তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানকে শুভেচ্ছা জানাতে তিনি এ সাক্ষাতের সুযোগ নিয়েছেন। এর আগে ফোনে শুভেচ্ছা জানালেও সরাসরি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত।

তিনি বলেন, খলিলুর রহমান দ্বৈত দায়িত্ব পালন করলেও বৈঠকে তাঁকে শুধু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবেই বিবেচনা করা হয়েছে। জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংস্কারের বিষয়গুলো এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা জানতে তিনি আগ্রহী ছিলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, জাতিসংঘের সংস্কার সবার স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং এ ক্ষেত্রে অভিন্ন স্বার্থ রয়েছে।

সাক্ষাৎটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে তিনি সাংবাদিকদের আর কোনো প্রশ্ন না নেওয়ার কথা জানান। পাশাপাশি তাঁকে সময় দেওয়ার জন্য খলিলুর রহমানকে ধন্যবাদ জানান।

এর আগে খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]