বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আবারও হত্যার রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ: রিজভী   নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি   সোনারগাঁওয়ে যাত্রীবেশে বাসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্ত   ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম   তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী   লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ   আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন   
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম   (ভিজিট : ৬২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর এই সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতা-কর্মীরা। সফরকে ঘিরে জেলার উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থার আধুনিকায়নসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

তারেক রহমানের সফর উপলক্ষে কয়েক দিন ধরেই লালমনিরহাট শহরে ব্যাপক প্রস্তুতি চলছিল। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন স্থাপনা বর্ণিল সাজে সাজানো হয়েছে। কোথাও কোথাও তুলে ধরা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

পরে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফরকে ঘিরে জেলাবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এই সফরের মাধ্যমে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করা এবং বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]