বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আবারও হত্যার রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ: রিজভী   নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি   সোনারগাঁওয়ে যাত্রীবেশে বাসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্ত   ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম   তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী   লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ   আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন   
চট্টগ্রামে আ জ ম নাছির, নওফেল ও মাহতাবের বাসভবনে পুলিশের অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা আ জ ম নাছির উদ্দিন, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের পৃথক তিনটি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কোনো নেতাকেই বাসভবনে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কোতোয়ালী থানা পুলিশের ১৫ থেকে ২০ সদস্যের একটি দল নগরের আন্দরকিল্লায় আ জ ম নাছির উদ্দিনের বাসভবনে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি করার পাশাপাশি তাঁর অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন পুলিশ সদস্যরা। পরে সেখান থেকে চলে যান তাঁরা।

একই রাতে নগরের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনেও তল্লাশি চালানো হয়। সেখানে তাঁর ছেলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ও দলটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে খোঁজ করা হয়। তবে তাঁকে বাসায় পাওয়া যায়নি।

এ ছাড়া চকবাজার থানার পল্টন রোড এলাকায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনেও অভিযান চালিয়ে তল্লাশি করে পুলিশ।

পুলিশের একাধিক কর্মকর্তা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে এসব অভিযান চালানো হয়েছে, কিংবা কোনো নির্দিষ্ট মামলার তদন্তের অংশ হিসেবে তল্লাশি করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]