প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম (ভিজিট : ২৩)

সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পেট্রলবোমা নিক্ষেপের পর বাড়িটির নিচতলায় আগুন জ্বলছে। এ সময় রিকশায় করে যাওয়ার পথে এক ব্যক্তি আগুনের দৃশ্যটি ভিডিও ধারণ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, নগরের আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছিরের বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।