বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ফ্যাসিবাদবিরোধী সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর   উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার   নভেম্বরের প্রথম ১৭ দিনে ২০৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স   রমজান শুরু হতে পারে ৭ ফেব্রুয়ারি, বাকি আর মাত্র ৮২ দিন   গোপালগঞ্জে এমপি বাবরের হাসপাতাল ও কার্যালয়ে হামলা-ভাঙচুর   চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন   ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ   
নভেম্বরের প্রথম ১৭ দিনে ২০৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ২৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনে দেশে ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৫ হাজার ২৭৬ কোটি টাকার বেশি।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২০৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে শুধু ১৭ নভেম্বর একদিনেই এসেছে ৮ কোটি ১০ লাখ ডলার।

গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২ শতাংশ।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]