প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম (ভিজিট : ২১)

সংগৃহীত ছবি
পবিত্র মাহে রমজানের অপেক্ষায় রয়েছেন বিশ্বের কোটি কোটি মুসলমান। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার থেকে শুরু হতে পারে ১৪৪৮ হিজরির পবিত্র রমজান মাস। সে হিসাবে রমজান শুরু হতে সম্ভাব্য বাকি রয়েছে আর মাত্র ৮২ দিন।
সৌদি আরবের মক্কাভিত্তিক উম্মুল কুরা ক্যালেন্ডারের পূর্বাভাস অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর শুরু হতে পারে রমজানের প্রথম রাত। ওই রাতে মসজিদগুলোতে আদায় করা হবে তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হতে পারে প্রথম রোজা।
তবে বাংলাদেশে সৌদি আরবের এক দিন পর রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, আগামী বছরের ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশে পবিত্র রমজান মাসের প্রথম দিন ও প্রথম রোজা হতে পারে।
উম্মুল কুরা ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি মক্কায় সূর্যাস্তের মধ্য দিয়ে রমজানের প্রথম রাত শুরু হওয়ার কথা। এ তারিখকে সামনে রেখেই ৮২ দিনের কাউন্টডাউন নির্ধারণ করা হয়েছে।
তবে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পবিত্র চাঁদ দেখার ওপর। উম্মুল কুরা ক্যালেন্ডার জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে তারিখ নির্ধারণ করে। তবে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে এক দিনের পার্থক্য হতে পারে।
বর্তমানে ১৪৪৮ হিজরি সালের জমাদিউস সানি মাস চলছে। হিজরি বর্ষপঞ্জির ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসের আগমনও ক্রমেই ঘনিয়ে আসছে।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের রমজান মাস ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হতে পারে। সে হিসাবে ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ভিত্তিতে। সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।