রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩   গাজীপুরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন   আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনে ঐকমত্য হবে সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী   সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান   প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের দোসররা: রিজভী   নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর   গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত   
গাজীপুরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৮৯)

গাজীপুর মহানগরীর কাশিমপুরে প্রবাসী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহার এবং অভিযুক্ত খবির আলম প্রধানিয়া (কবির)-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী সাইফুলের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খবির আলম প্রধানিয়া (কবির) দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ আগস্টের আগে তৎকালীন প্রভাবশালী মহল ও এমপি-মন্ত্রীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি এলাকায় ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধভাবে অর্থ উপার্জন করতেন বলে অভিযোগ এলাকাবাসীর।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ৫ আগস্টের পর রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন হলেও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা অব্যাহত রয়েছে। নিরীহ ও সাধারণ মানুষের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। মামলার ভয় দেখিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে মানুষের কাছ থেকে অর্থ আদায়ই এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য বলে দাবি তাঁদের।

বক্তারা বলেন, এ ধরনের ভিত্তিহীন মামলা ও হয়রানির কারণে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন না করে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চলতে থাকলে বিচারব্যবস্থা ও সাধারণ মানুষের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধন থেকে খবির আলম প্রধানিয়া (কবির)-এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রবাসী সাইফুলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার এবং সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে কাশিমপুরের ২ নম্বর ওয়ার্ড চক্রবর্তীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের জানমাল ও সামাজিক মর্যাদার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এ সময় এলাকাবাসী তাঁদের অভিযোগ ও দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]