রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩   গাজীপুরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন   আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনে ঐকমত্য হবে সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী   সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান   প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের দোসররা: রিজভী   নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর   গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত   
নবাবগঞ্জ সরকারি কলেজে শিক্ষার মান নিয়ে উদ্বেগ
প্রাক্‌-নির্বাচনি পরীক্ষায় ৩০ শিক্ষার্থীর সাদা খাতা জমা, সকলেই পেয়েছে শূন্য নম্বর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম   (ভিজিট : ১৩৯)

ঐতিহ্যবাহী নবাবগন্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেনীর প্রাক নির্বাচনী পরীক্ষার খাতায় ত্রিশজন  শিক্ষার্থী কোন উত্তর না লেখে শুধুমাত্র সাদা খাতা জমা দিয়েছে, আবার কেউ কেউ সামান্য লিখে ভুল উত্তর দিয়ে পেয়েছে শুন্য নম্বর। দ্বাদশ শ্রেণির প্রাক্‌-নির্বাচনি পরীক্ষায় ৩০ জন শিক্ষার্থীর  এমন ফলাফল ঘিরে অসন্তোষসহ কানাঘুষা দেখা দিয়েছে। 

এ ঘটনায় শিক্ষার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা ও  তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক উত্তর চেয়েছে  কতৃপক্ষ।  জবাব দিতে না পারলে   ছাড়পত্র  নিয়ে অন্য কলেজে চলে যাওয়ার নির্দেশনা পর্যন্ত  দেওয়া হয়েছে।

গত ১১ নভেম্বর কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

কলেজের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার প্রাক্‌-নির্বাচনি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় ৩০ শিক্ষার্থীর অস্বাভাবিক চিত্র সামনে আসে। তাদের মধ্যে কেউ উত্তরপত্রে কোনো উত্তর না লিখেই সাদা খাতা জমা দিয়েছে। আবার কেউ উত্তর লিখেও কোনো নম্বর পায়নি। 

বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের কলেজ থেকে বহিষ্কারের পাশাপাশি নিজ দায়িত্বে শিক্ষাবোর্ডের সঙ্গে যোগাযোগ করে টিসি নিয়ে অন্য কলেজে চলে যেতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক  জানান ঐতিহ্যবাহী এ কলেজে বরাবরের মতো মেধাবী ছাত্ররা পড়াশোনা করে থাকে। ক্লাশ ফাঁকি দেয় অমনোযোগী  এসব শিক্ষার্থীরা এবার  কলেজের সুনাম নষ্ট করলো। এবিষয়ে অভিভাবকদের কঠোর হয়ে তাদেরই ব্যাবস্থা নেয়া জরুরি বলে করেন তাঁরা, পাশাপাশি এ বিষয়ে  শিক্ষকদেরও দায় রয়েছে বলে জানান তারা।

কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, ‘কলেজের লেখাপড়ার মান ভালো রাখতেই এমন কঠোর  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার আগে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক করা হয়েছিল। এরপরও তারা পড়াশোনা না করে উত্তরপত্রে কিছুই লেখেনি।  সন্তোষজনক জবাব না পেলে  সিদ্ধান্ত অনুযায়ী ব্যাবস্থা গ্রহন  করা হবে।’

উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের হতাশার চিত্র উঠে এসেছে। জেলায় এবার পাসের হার মাত্র ৩৮ দশমিক ৩৬ শতাংশ। তবে সামগ্রিক ফলাফলের এই চিত্রের বিপরীতে কয়েকটি কলেজ ভালো ফল করেছে। বিশেষ করে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে জেলার সর্বোচ্চ ৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]