রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩   গাজীপুরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন   আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনে ঐকমত্য হবে সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী   সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান   প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের দোসররা: রিজভী   নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর   গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত   
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনে ঐকমত্য হবে সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ৮৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী রাজনৈতিক দল’ আখ্যা দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দলটিকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে।

শনিবার দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ করার পর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অতীতে অগ্নিসংযোগ, গাড়িতে আগুন, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে দলটি দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। নতুন করে নিজেদের জেলা হিসেবে পরিচিত এলাকায় একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে তারা আন্তর্জাতিকভাবেও সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তা সঠিক ও যৌক্তিক ছিল বলে প্রমাণিত হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি নতুন করে বিবেচনার সময় এসেছে। এ জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তাঁর দুই ভাইকে সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

স্টেডিয়াম সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, রংপুর অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম প্রয়োজন। বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় প্রতিটি অঞ্চলের মানুষের সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। আন্তর্জাতিক মানের খেলা আয়োজন যেমন একটি অঞ্চলের গৌরব, তেমনি স্থানীয় দর্শকদের সেই খেলা উপভোগ করার অধিকারও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্টেডিয়ামটি সংস্কারের জন্য ইতোমধ্যে ৫৪ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী আরও উন্নয়নকাজ করা হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মীর শাহে আলম বলেন, সারা দেশে অগ্নিসন্ত্রাস চলছে না; নির্দিষ্ট একটি জেলায় এ ধরনের ঘটনা ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দেশের বিভিন্ন স্থানের অনেক ভিডিও পুরোনো এবং সেগুলো এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা পরিবর্তন করে প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। জনগণ শান্তিতে ও নিরাপদে আছে। তবে সরকার ধৈর্যের সীমা অতিক্রম করলে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রয়োজনে বলপ্রয়োগও করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে আইন সংশোধন করা হয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। নির্বাচনে ধানের শীষসহ কোনো জাতীয় রাজনৈতিক প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি মনোনয়ন দেওয়ারও সুযোগ থাকবে না। প্রার্থীরা ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন।

তবে বিএনপির অভ্যন্তরীণ নির্দেশনার বিষয়ে তিনি বলেন, উপজেলা বিএনপি স্থানীয়ভাবে আলোচনা করে রেজুলেশনের মাধ্যমে সমর্থিত প্রার্থী নির্ধারণ করতে পারবে। কেউ সেই সিদ্ধান্ত না মানলে প্রয়োজন অনুযায়ী উপজেলা ও জেলা বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে জানাতে পারবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]