রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩   গাজীপুরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন   আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনে ঐকমত্য হবে সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী   সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান   প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের দোসররা: রিজভী   নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর   গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত   
প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের দোসররা: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৯২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসর এবং গণতন্ত্রবিরোধী শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশের পাশাপাশি পুলিশ প্রশাসনের ভেতরেও ঘাপটি মেরে রয়েছে। তারা সক্রিয় হয়ে ওঠায় গত তিন-চার দিনে বিএনপির তিন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে দেশের বাইরে থেকে মদদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী আরও বলেন, গণতন্ত্রবিরোধী শক্তির প্রধান ব্যক্তি ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে অন্য জায়গা থেকে আগুন সন্ত্রাসে উসকানি দিচ্ছেন। তাদের অর্থের কোনো অভাব নেই। বিপুল পরিমাণ অর্থ পাচারের পাশাপাশি দেশের ভেতরেও তাদের অনেক টাকা রয়েছে। সেই অবৈধ অর্থ ব্যবহার করে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা সন্ত্রাসী ও টোকাইদের দিয়ে গাড়িতে অগ্নিসংযোগ করাচ্ছে।

তিনি বলেন, শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর ওপর হামলা চালানো হচ্ছে। তাদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে।

প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে বিএনপির এই নেতা বলেন, কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ তরিকুল ইসলাম সারা জীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। যশোরের উন্নয়নে নিজেকে উৎসর্গ করার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াই করেছেন।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম, যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]