রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩   গাজীপুরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন   আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনে ঐকমত্য হবে সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী   সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান   প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের দোসররা: রিজভী   নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর   গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত   
সড়ক তো নয় যেন মৃত্যু ফাঁদ
আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ৫৮)

মৎস ও শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া পাকা সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যায় সড়কের এমন বেহাল অবস্থা এবং চলাচলের অযোগ্য হয়ে পরেছে। তবে সড়কের এমন করুন অবস্থার সৃষ্টি হলেও এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে ওই সড়কের পথচারীরা চরম দুর্ভোগে পরেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, পতিসর থেকে হিঙ্গলকান্দি-বড়সাওতা হয়ে সমসপাড়া হাট ও আত্রাইয়ের গুড়নদীর পারঘাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এই সড়কটি দীর্ঘ দিন আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে পাকাকরণ করা হয়। সড়ক পাকাকরণের পর কার্পেটিং ওঠে গেলে এর আগে সংস্কার করা হয়। কিন্তু গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে সড়কের অধিকাংশ স্থানে পাকা অংশ ওঠে দেবে যায়। ফলে বিভিন্ন যানবাহন চলাচলে সড়কের অসংখ্য স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এছাড়া বেশ কয়েকটি স্থানে ভেঙে গিয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পরেছে। অনেক সময় গাড়ি থেকে যাত্রী নেমে দিয়ে ভাঙা অংশ পার করতে হচ্ছে চালকদের। ফলে সড়ক দিয়ে রোগি, গর্ভবতী নারীর চলাচল এবং কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে ওই এলাকার সমসপাড়া, বড়সাওতা, মাঝগ্রাম, হিঙ্গলকান্দি, পতিসরসহ প্রায় ১০/১২টি গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগে পরেছেন।

পতিসর গ্রামের মতিউর রহমান মামুন বলেন, ভারী বৃষ্টিপাত এবং বন্যায় সড়কটি ভেঙে চুরমার হয়ে গেছে। সড়কের এমন বেহাল দশার সৃষ্টি হলেও এখন পর্যন্ত সংস্কারের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে দিন দিন আরো দুর্ভোগ বেড়েই চলেছে।

হিঙ্গলকান্দি গ্রামের রফিকুল ইসলাম জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। উপজেলা বা জেলা সদরে,হাসপাতালে কিম্বা হাটে বাজারে যাতায়াতের জন্য এই সড়ক ছাড়া বিকল্প কোন সড়ক নেই। ফলে কৃষিপণ্য বিক্রি কিম্বা অন্যান্য মালামাল পরিবহনে ভাঙ্গা সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান রফিকুল ইসলাম।

ভ্যান চালক মনিরুল ইসলাম জানান, সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় খুব অল্প পরিমান মালামাল নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে যাচ্ছে। সড়কের এমন করুন অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

পথচারী নাদিম মাহমুদ জানান, সড়কটি ভেঙে যাওয়ায় একদিকে যেমন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্যদিকে গাড়ি ভাড়া দ্বিগুনেরও বেশি গুনতে হচ্ছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিতীশ কুমার জানান, সড়কটি মেরামত ও পুননির্মাণের জন্য এস্টিমেট তৈরি করে জেলা বরাবর পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে। তবে আসা করছি দ্রুতই এই প্রক্রিয়া শেষে কাজ শুরু হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]