মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ‘কখনো ঘুমের ওষুধ খাই না, আমি খুব সুখী মানুষ’ : অভিনেতা সোহেল খান   আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে: হাসনাত আব্দুল্লাহ   পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব সংশোধন, সিদ্ধান্ত আজ   পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীল নকশার ইঙ্গিত: রিজভী   বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী   হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা   একটি সেতুর অভাবে থমকে আছে ৪০ গ্রামের লাখো মানুষের স্বপ্ন!   
পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীল নকশার ইঙ্গিত: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ১১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার বৈঠককে ভয়ংকর নীল নকশার অশুভ ইঙ্গিত হিসেবে অভিহিত করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার প্রতীক। দলটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে। তাদের প্রতিরোধে আমরা প্রস্তুত।

সীমান্তের ওপারে বসে আওয়ামী লীগ নেতারা হত্যার নির্দেশ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, যারা হত্যার নির্দেশ দেয়, তারা কখনো দেশের মানুষের বন্ধু হতে পারে না।

তিনি আরও অভিযোগ করেন, দেশের বাইরে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। বিএনপির তিন নেতাকর্মী হত্যার জন্য পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করেন তিনি।

রিজভীর ভাষ্য, যারা জনগণকে হত্যা করতে পারে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ন্যায়সংগত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দলটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বলে দাবি করেন বিএনপির এই নেতা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]