সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ঢাকার কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকারমন্ত্রী   আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা   টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে   নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ   ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি   সাতক্ষীরায় শিশু রোগীর চাপ, শয্যা না পেয়ে বারান্দায় চলছে চিকিৎসা   স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত সাত এমপিসহ নেতাদের দলে ফেরানোর উদ্যোগ বিএনপির   
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ২৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন সিএফ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

এর আগে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধী দলও তাঁর এ আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে। চলমান সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিরোধী দলগুলো সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

এনসিপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সূচনা হলেও অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]