সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: বিএনপি করবেন, কিন্তু কথা বলবেন আওয়ামী লীগের মতো- তা হতে দেওয়া হবে না: জহির উদ্দিন স্বপন   বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা হতে দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী   ঢাকা কলেজের ছাত্রদল কর্মীর বিরুদ্ধে গোপালগঞ্জে অস্ত্রের মুখে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ানোর অভিযোগ   হামলা-নাশকতার শঙ্কায় দেশের সব রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ   শুধু আওয়ামী লীগ প্রতিরোধের লক্ষ্যেই ডিসেম্বরে ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম   জাতীয় ঐক্যের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে: দুদু   মানবিকতা ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: ডা. জুবাইদা রহমান   
জাতীয় ঐক্যের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে: দুদু
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ঐক্য সুসংহত করতে সংসদের বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সরকারকে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিপদে ফেলার চেষ্টা যারা করবেন, ভবিষ্যতে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন।

রোববার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘দেশব্যাপী আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যার প্রতিবাদ’ শীর্ষক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাঁর দলবল ও স্বজনরা বাংলাদেশের জন্য কতটা অপ্রয়োজনীয় হয়ে উঠেছেন, তা তাঁদের উপলব্ধি করা উচিত। দেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশে পাওয়া গেলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও কঠিন হয়ে পড়বে। আর তাঁরা জনগণের হাতে ধরা পড়লে পরিস্থিতি কোন দিকে যাবে, তা বলা মুশকিল।

তিনি আরও বলেন, নিজের অপকর্ম ও অপশাসনের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে গেছেন। এরপরও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, মানুষ হত্যা এবং আগুন-সন্ত্রাসের মতো কর্মকাণ্ড চালানো হচ্ছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশটি বাংলাদেশের বিভিন্ন খাত থেকে বিপুল অর্থ নিয়ে গেছে। এমন কোনো খাত নেই, যেখান থেকে তারা লাভবান হয়নি। সুদে-আসলে সবকিছুই নিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে।

তিনি বলেন, দেশের বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের পাশে সম্মিলিতভাবে দাঁড়াতে হবে। সাত-আট মাসের মধ্যে দেশের সব সংকট কেটে গেছে, এমনটি ভাবার কোনো কারণ নেই। এখনো নানা ধরনের বিপদ ও চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন, ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান এবং আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানসহ অন্য নেতারা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]