সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: বিএনপি করবেন, কিন্তু কথা বলবেন আওয়ামী লীগের মতো- তা হতে দেওয়া হবে না: জহির উদ্দিন স্বপন   বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা হতে দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী   ঢাকা কলেজের ছাত্রদল কর্মীর বিরুদ্ধে গোপালগঞ্জে অস্ত্রের মুখে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ানোর অভিযোগ   হামলা-নাশকতার শঙ্কায় দেশের সব রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ   শুধু আওয়ামী লীগ প্রতিরোধের লক্ষ্যেই ডিসেম্বরে ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম   জাতীয় ঐক্যের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে: দুদু   মানবিকতা ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: ডা. জুবাইদা রহমান   
বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা হতে দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম   (ভিজিট : ৫১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেকারত্ব সৃষ্টির কেন্দ্রে পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শ্রমবাজারে চাহিদা নেই, এমন কোনো বিভাগ বিশ্ববিদ্যালয়ে চালু করা উচিত নয়। অতীতে রাজনৈতিক বিবেচনায় এ ধরনের বিভাগ খোলার নজির রয়েছে।

রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অনুরোধ জানাচ্ছি, বর্তমান শ্রমবাজারে প্রয়োজন নেই, এমন কোনো বিভাগের অনুমোদন দেবেন না।

শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব কথা বলা এবং শিক্ষার্থীদের দায়িত্ব তা শোনা। তবে এই বলা ও শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই শিক্ষার উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পরীক্ষার খাতায় নকল প্রতিরোধের পাশাপাশি বাস্তব ক্ষেত্রে উন্নত দেশগুলোকে অনুসরণ করতে হবে। তারা কীভাবে উন্নতি করেছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে।

বেকারত্ব কমানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিনি জানতে চেয়েছেন, ২০৩০ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পরিকল্পনা দিতে পারলে সরকার বাজেট বরাদ্দ দিতে প্রস্তুত।

তবে তিনি অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো বেকারত্ব কমানোর বিষয়ে সুনির্দিষ্ট তালিকা দিতে পারেনি। তাঁর ভাষায়, বেকারত্ব দূর করার পরিবর্তে বেকারত্ব তৈরির জন্যই যেন বাজেট দিতে হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, পুনঃপরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের কথা বলেছিলেন তিনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত মানতে রাজি নয় বলে জানতে পেরেছেন। এ কারণে তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]