সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: বিএনপি করবেন, কিন্তু কথা বলবেন আওয়ামী লীগের মতো- তা হতে দেওয়া হবে না: জহির উদ্দিন স্বপন   বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা হতে দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী   ঢাকা কলেজের ছাত্রদল কর্মীর বিরুদ্ধে গোপালগঞ্জে অস্ত্রের মুখে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ানোর অভিযোগ   হামলা-নাশকতার শঙ্কায় দেশের সব রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ   শুধু আওয়ামী লীগ প্রতিরোধের লক্ষ্যেই ডিসেম্বরে ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম   জাতীয় ঐক্যের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে: দুদু   মানবিকতা ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: ডা. জুবাইদা রহমান   
শুধু আওয়ামী লীগ প্রতিরোধের লক্ষ্যেই ডিসেম্বরে ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৬২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, এই পদক্ষেপ নেওয়া হলে জনগণ ও রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় আগ্রহী। অন্যথায় মনে হবে, সরকার শুধু ডিসেম্বরে আওয়ামী লীগকে ঠেকানোর উদ্দেশ্যে জাতীয় ঐক্যের কথা বলছে। পরে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার যথাযথ বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করাসহ দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুগুলোতে বিএনপি সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান থাকলেই কেবল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, ডিসেম্বর মাসে আওয়ামী লীগকে প্রতিহত করার লক্ষ্যে জাতীয় ঐকমত্যের কথা বলা হবে, অথচ জানুয়ারিতে একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে, এমন কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

পতিত ফ্যাসিবাদী শক্তির মোকাবিলা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুললেই হবে না। জুলাই গণঅভ্যুত্থানে জনগণ, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন শক্তির মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যই ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে সক্ষম।

এ সময় বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]