রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দিনাজপুরে আবাসিক এলাকায় কুকুরের খামার, দুর্গন্ধ ও শব্দদূষণে ভোগান্তি!   ঝিকরগাছায় কোটি টাকার বই বাণিজ্যের টার্গেট    মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য   টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার   ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ৪১, আহত অন্তত ২৮   পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড   তৃণমূলের শক্তি বাড়াতে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরাচ্ছে বিএনপি   
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ এএম   (ভিজিট : ৫৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারীরা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানেরা রাষ্ট্রপতিকে নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক।

তিনি বলেন, দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে বাহিনীর সদস্যরা জনগণের পাশে দাঁড়িয়েছেন।

রাষ্ট্রপতি আরও বলেন, গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি।

তিনি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা আরও বাড়িয়ে ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]