রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দিনাজপুরে আবাসিক এলাকায় কুকুরের খামার, দুর্গন্ধ ও শব্দদূষণে ভোগান্তি!   ঝিকরগাছায় কোটি টাকার বই বাণিজ্যের টার্গেট    মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য   টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার   ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ৪১, আহত অন্তত ২৮   পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড   তৃণমূলের শক্তি বাড়াতে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরাচ্ছে বিএনপি   
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অনন্য: প্রতিমন্ত্রী অমিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:২৮ এএম   (ভিজিট : ৪১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহান মুক্তিযুদ্ধের বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের গৌরবময় ইতিহাস ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলস দায়িত্ব পালন করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। মুক্তিযুদ্ধ, জাতীয় দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে বাহিনীর অবদান অনস্বীকার্য। সেই গৌরবোজ্জ্বল ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে যশোর সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলার পর ২৬ মার্চের প্রথম প্রহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বাহিনীটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জননিরাপত্তা নিশ্চিত করতেও সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির সঙ্গে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, তাঁদের অবদানের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।

প্রতিমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি দিবসটি উপলক্ষে কেক কাটেন এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা ও অতিথিদের অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]