রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩   গাজীপুরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন   আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনে ঐকমত্য হবে সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী   সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান   প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের দোসররা: রিজভী   নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর   গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত   
গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৯৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের সাত জেলায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে দায়িত্ব পালন করছেন মোট ১৫ প্লাটুন আনসার সদস্য।

শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপালগঞ্জ ছাড়াও গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে চার প্লাটুন, খুলনায় চার প্লাটুন, মাদারীপুরে চার প্লাটুন এবং শরীয়তপুরে চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখার লক্ষ্যে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

নাজমুস সাকিব আরও জানান, আনসার সদস্যরা নিয়মিত টহল, স্থির নিরাপত্তা দায়িত্ব ও মোবাইল মুভমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং কৌশলগত পয়েন্টে নজরদারি করছেন। পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের তত্ত্বাবধানে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]