প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম (ভিজিট : ৫৩)

সংগৃহীত ছবি
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড কার্যক্রমও জোরদার করা হয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ঘোষিত ‘লকডাউন’ এবং ঝটিকা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ দিনে ৭০টির বেশি যানবাহনে অগ্নিসংযোগ এবং প্রায় ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব নাশকতা প্রতিরোধে রাজধানীতে বিশেষ অভিযান ও ব্লক রেইড জোরদার করা হয়েছে।