প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম (ভিজিট : ৭৩)

সংগৃহীত ছবি
জুমার নামাজ শেষে মসজিদে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়ার পাশাপাশি লেখাপড়া ও নানা বিষয়ে মতামত শোনেন এবং পরামর্শ দেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী মসজিদে জুমার নামাজ আদায়ের পর শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আন্তরিক আলাপচারিতায় সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।
নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, কে কোন খেলা পছন্দ করে। তাদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা শুনে বিভিন্ন ক্রীড়াসামগ্রী উপহার দেন তিনি। উপহারের মধ্যে ফুটবলসহ নানা ধরনের খেলাধুলার সামগ্রী ছিল।
এ সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।