সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: বিএনপি করবেন, কিন্তু কথা বলবেন আওয়ামী লীগের মতো- তা হতে দেওয়া হবে না: জহির উদ্দিন স্বপন   বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা হতে দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী   ঢাকা কলেজের ছাত্রদল কর্মীর বিরুদ্ধে গোপালগঞ্জে অস্ত্রের মুখে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ানোর অভিযোগ   হামলা-নাশকতার শঙ্কায় দেশের সব রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ   শুধু আওয়ামী লীগ প্রতিরোধের লক্ষ্যেই ডিসেম্বরে ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম   জাতীয় ঐক্যের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে: দুদু   মানবিকতা ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: ডা. জুবাইদা রহমান   
বিএনপি করবেন, কিন্তু কথা বলবেন আওয়ামী লীগের মতো- তা হতে দেওয়া হবে না: জহির উদ্দিন স্বপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দলের পরিচয় বিএনপি হলেও বক্তব্য ও আচরণে আওয়ামী লীগের মতো মানসিকতা প্রকাশ করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এ ধরনের নেতাকর্মীদের চিহ্নিত রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের ব্যাপক দুর্নীতির কারণেই ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিন কোটি কোটি মানুষ রাজপথে নেমে আন্দোলন করেছিলেন। গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। দলের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন, বেসামরিক প্রশাসন ও বুদ্ধিজীবীরা তাঁদের আহ্বানে সাড়া দিয়েছেন। তাঁরা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে ভূমিকা রাখবেন। গোপালগঞ্জে আওয়ামী লীগ যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল, তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অপচেষ্টা প্রতিহত করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম, মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]